চার ভাইয়ের মধ্যে সবার বড় হওয়ায় ছোট তিন ভাইয়ের পড়ালেখার সক্রিয় দিক-নির্দেশনা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। তার হাত ধরেই প্রত্যন্ত গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বরিশাল ক্যাডেট কলেজ, ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজ-মতিঝিল, নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ইংল্যান্ডের বিশ্বসেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও গবেষণার সমন্বয় ঘটেছে তার পরিবারে।
জীবনে শিক্ষাবিষয়ক এই দীর্ঘ, বহুবিধ ও সমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশের সব পিতামাতা ও অভিভাবককে পৌঁছে দেওয়ার তাড়না ও দায়বোধ থেকে লিখেছেন এই বই- ‘আপনার সন্তান হবে স্বপ্নের চেয়ে বড়।’
বর্তমান গ্লোবালাইজেশনের যুগে পরিবর্তিত নতুন বিশ্বের আধুনিক সব চ্যালেঞ্জ মোকাবিলা করে একজন পিতা, মাতা বা অভিভাবক কীভাবে তার সন্তানকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারেন, সে ব্যাপারে বিস্তারিত দিক-নির্দেশনা দিয়েছেন বইটিতে। তার নিজের পড়াশোনা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও গবেষণা সংযুক্ত করেছেন এই বইয়ে ‘মানুষ বড় হতে পারে সাত স্তরে’, ‘লেখাপড়ার আধুনিক সাত পদ্ধতি’সহ অনেক কিছুই লেখকের দীর্ঘ গবেষণার ফল। এসব বিবেচনায় নিঃসন্দেহে এটি একটি মৌলিক বই।
আমাদের পিতামাতা-অভিভাবকরা তাদের সন্তান নিয়ে যে আকাশছোঁয়া স্বপ্ন দেখেন, সে স্বপ্ন পূরণে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।












Reviews
There are no reviews yet.