মাহমুদউল্লাহ
বরিশাল জেলার মেঘনা বিধৌত শ্যামল-ছায়াময় গ্রাম বদরপুরে ১৯৪৪ সালের ২৬শে আগস্ট জন্মগ্রহণ করেন মাহমুদউল্লাহ। পিতা মৌলবি আজিজুর রহমান, মাতা আমিনা বেগম। তিনি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে আয়কর বিভাগ, বাংলাদেশ শিশু একাডেমি, পত্র-পত্রিকা, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন অঙ্গনে কর্মজীবন অতিবাহিত করেন।
মাহমুদউল্লাহ রচিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে— ছড়া-কবিতা : ছানাবড়া, তোলপাড়, চড়ুইভাতি, তিতকুটে, নিরালা দুপুর, মায়াবী জাহাজ, ঝিলিকমিলিক, ছয় ঋতুর আলপনা, মজার ছড়া, ঘুঙুর, রঙিন ঘুড়ি, ভোরের পাখিরা ডাকে, গাবডালে আবডালে, বকের ঠোঁটে পুঁতি, ও রোদসী, হেসেই লুটোপুটি। কিশোর উপন্যাস : মেঠো পথ, মিছিল, চিতু ও পাতু, বেনু থাকে শহরে, ডাইনি। নাটক : দুই কবি, বেতাল বুড়োর কবলে।
বড়োদের জন্য লিখেছেন— উপন্যাস : দাবদাহ, ধানস্বপ্ন, তৃণমূলে অজগর। ছোটোগল্প : আকাশ মেঘলা যখন। নাটক : হুজুর এলেন লাইনে, অসুন্দরের থাবা। তাঁর সমগ্র সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হয়েছে— একশো ছড়া, শিশু-কিশোরসমগ্র, ছড়াসংগ্রহ, ছড়াসমগ্র, শিশুতোষ শত ছড়া, আগুনঝরা দ্রোহের ছড়া, কিশোর কবিতা চয়ন। এছাড়াও রয়েছে কিশোর উপন্যাস সংকলন— মাহমুদউল্লাহর তিনটি কিশোর উপন্যাস, শ্যামল মাটির দেশ। রয়েছে জীবনী সংকলন— সেরা দশ মহাজীবন, সেরা বারো দেশবরেণ্য মনীষী।
তিনি বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ঢাকা সংস্কৃতি সংসদ পুরস্কার, আনন শিশুসাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
- Male
- 1
-
(0)By : মাহমুদউল্লাহ
মায়াবনে মায়াবিনী
320.00৳Original price was: 320.00৳ .240.00৳ Current price is: 240.00৳ .

