সংসদ সদস্যদের পদ বাতিল-সম্পর্কিত সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ নিয়ে এখনো বিতর্ক হয় এবং যে বিধানকে সংসদ সদস্যদের কথা বলা তথা তাদের স্বাধীন মত প্রকাশের পথে সবচেয়ে বড়ো বাধা বলে মনে করা হয়, সেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় ১৯৭২ সালে গণপরিষদ গঠনকালেই। সংবিধান বিলে বিষয়টি অন্তর্ভুক্ত করা হলে এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির জ্যেষ্ঠতম সদস্য হাফেজ হাবীবুর রহমান ৭০ অনুচ্ছেদ নিয়ে নিজের আপত্তির কথা জানান। শুধু তিনি একা নন, সংবিধান প্রণয়ন কমিটির আরও চারজন সদস্য (আসাদুজ্জামান খান, এ কে মোশাররফ হোসেন আকন্দ, আব্দুল মুন্তাকীম চৌধুরী ও সুরঞ্জিত সেনগুপ্ত) ৭০ অনুচ্ছেদের বিরোধিতা করেন। এ নিয়ে গণপরিষদে আরও একাধিক সদস্য বক্তব্য রাখেন এবং পরে নুরুল হকের প্রস্তাবক্রমে অনুচ্ছেদটি সংশোধিত আকার গৃহীত হয়। ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর সময় এই অনুচ্ছেদে বড়ো ধরনের পরিবর্তন আনা হলেও ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় ১৯৭২ সালের মূল সংবিধানের আলোকে এটিকে পুনর্বহাল করা হয়। একটি অনুচ্ছেদ নিয়ে কেন এত আলোচনা-তর্ক-বিতর্ক এবং সংবিধান প্রণয়নের ৫৩ বছর পরেও কেন এটি নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না? দেখুন এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে।
বাংলাদেশের সংসদীয় বিতর্ক জাতীয়তাবাদ, বাকশাল রাষ্ট্রধর্ম ও অন্যান্য
Brand :
ISBN : 978-984-99636-7-2
প্রকাশকাল : বইমেলা ২০২৫
পৃষ্ঠা : ১৬৪
কভার : হার্ডকভার
| Weight | 0.3 kg |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related Products
(0)
By : মাহমুদউল্লাহ
মায়াবনে মায়াবিনী
(0)
By : মো. সাইফুর রহমান
মায়াবতী
(0)
By : ইমরুল কায়েস
তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার
(0)
By : ইমরুল কায়েস


















Reviews
There are no reviews yet.