ধেয়ে আসা এক মহাবিপর্যয় থেকে আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে চান ষোলো বছর বয়সি বিস্ময়-বালিকা গ্রেটা থুনবার্গ। সেই মহাবিপর্যয় হচ্ছে অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন।
বিশ্ববাসীকে এ ব্যাপারে সতর্ক করতে গ্রেটার অভিনব ও শান্তিপূর্ণ এই আন্দোলনে তার সাথে যুক্ত হয়েছে পৃথিবীর লাখ লাখ শিশু-কিশোর ও শিক্ষার্থী। বিশ্ব নেতৃবৃন্দও নড়েচড়ে বসেছেন।
গ্রেটা থুনবার্গ ২০০৩ সালে সুইডেনে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের আগস্টে একদিন তিনি স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জলবায়ুর পরিবর্তন বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য সুইডিশ পার্লামেন্টের বাইরে ধর্মঘট শুরু করলেন তিনি। তার এ পদক্ষেপ জলবায়ু সঙ্কটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বব্যাপী আন্দোলনের সূচনা করে। লাখ লাখ শিক্ষার্থীকে আমাদের গ্রহের জন্য ধর্মঘটে যেতে উৎসাহ জোগায়। এ জন্য তিনি সম্মানজনক প্রিন্স লিবার্টি অর্জনের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পান।
‘নো ওয়ান ইজ টু স্মল টু মেইক এ ডিফরেন্স’ হলো গ্রেটার প্রথম ইংরেজি বই, যা বিশ্বজুড়ে জলবায়ু সমাবেশ থেকে জাতিসংঘ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ব্রিটিশ পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসে দেয়া তার বক্তব্যের সংগ্রহ। বিশিষ্ট সাংবাদিক আবু তাহির মুস্তাকিম বইটির বঙ্গানুবাদ করছেন, যা আমাদের ষোলো কোটি মানুষকে বিশেষ করে নতুন প্রজন্মকে জলবায়ু বিষয়ক প্রয়োজনীয় দিক্ষা পেতে সাহায্য করবে। গ্রেটার পরবর্তী বই ‘আওয়ার হাউস ইজ অন ফায়ার: সিনসেস অব এ ফ্যামিলি অ্যান্ড প্ল্যানেট ইন ক্রাইসিস’। এটি একটি স্মৃতিকথা, যা তার মা অপেরা সঙ্গীতশিল্পী মালেনা আর্নম্যান, তার বোন বেটা আর্নম্যান এবং তার বাবা স্যাভন্তে থুনবার্গের সাথে যৌথভাবে লেখা।
প্রকাশক
নো ওয়ান ইজ টু স্মল টু মেইক এ ডিফরেন্স
Brand :
ISBN 978-984-34-7121-5
প্রকাশকাল : তৃতীয় মুদ্রণ : জুন ২০২৫
দ্বিতীয় মুদ্রণ : আগস্ট ২০২১
প্রথম প্রকাশ : একুশে বইমেলা ২০২০
পৃষ্ঠা : ১১২
Categories: আবহাওয়া পরিবর্তন, জলবায়ু, তাপমাত্রা বৃদ্ধি, বেস্টসেলার
Brand: মাতৃভাষা প্রকাশ
Author: আবু তাহির মুস্তাকিম | Weight | 0.2 kg |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related Products
(0)
By : নেসার উদ্দীন আয়ূব
রোগব্যাধি ও স্বাস্থ্য সচেতনতার ১০০ টিপস মানুন ১০০ বছর বাঁচুন
(0)
By : ইমরুল কায়েস
তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার
(0)
By : মোহাম্মদ নজরুল ইসলাম
















Reviews
There are no reviews yet.