জেবা রশীদ চৌধুরী
আমি জেবা রশীদ চৌধুরী, সিলেটের দরগা গেইটে রশীদ মঞ্জিলের মরহুম আব্দুর রশীদ চৌধুরী ও সিরাজুন্নেছা চৌধুরীর বড়ো মেয়ে।
আমার স্কুল জীবন শুরু হয় লরেটো কনভেন্ট শিলং-এ। তাই ইংলিশ দিয়েই বলতে গেলে আমার শিক্ষা জীবনের শুরু। সেই কারণেই বোধহয় পরবর্তীতে ২য় মহাযুদ্ধ চলাকালে যখন সিলেটের সরকারি বালিকা উচ্চ ইংরেজি স্কুলে ভর্তি হই, তখন ইংলিশ ও ইংলিশ থেকে বাংলা অনুবাদে সর্বোচ্চ মার্কস পাই। আমার অনুবাদিত দুইটি বই- ঈশপ’স ফেবল্স এবং মুখতার মাঈ।
আমি মূলত সমাজসেবী। দীর্ঘ ১৬ বছর জাতীয় গার্ল গাইডসÑএর জাতীয় কমিশনার ছিলাম। বিশ্ব গার্ল গাইডস ও গার্লস স্কাউটের এশিয়া প্যাসিফিক রিজিওনের সদস্যও ছিলাম। টঈঊচ-এর গভর্নিং বডির সদস্য ও চেয়ারপার্সন ছিলাম।
আটাশ বছর একটি পারিবরিক চা বগানও পরিচালনা করেছি। তারই ফাঁকে ফাঁকে লিখেছি নিজের খেয়াল-খুশিতে। প্রকাশিত বই- ঈশপের গল্প, নাকফুল, মুখতার মাঈ। আর এখন ওমর খৈয়ামের (এডওয়ার্ড ফিটজেরালড-এর ইংরেজি থেকে) অনুবাদ ছাপা হচ্ছে। আশা করি, আপনাদের ভালো লাগবে।
- Female
- 1
-
(0)By : জেবা রশীদ চৌধুরী
রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
290.00৳Original price was: 290.00৳ .218.00৳ Current price is: 218.00৳ .

