অধ্যাপক ছফিউল্লাহ মাহমুদী
অধ্যাপক ছফিউল্লাহ মাহুমুদী ১ মার্চ ১৯৫৪ সালে কিশোরগঞ্জ জেলায় ঝিরা নদীর তীরে গোবারিয়া গাঁয়ে জন্মগ্রহণ করেন। পিতা- মরহুম মোছলেহ উদ্দীন আহমদ ছিলেন একাধারে শিক্ষক, সমাজকর্মী ও ইউপি চেয়ারম্যান। মা- মরহুমা আতিকুন্নেছা ছিলেন গৃহিণী ও রত্নগর্ভা। তিনি ১৯৭০ সালে এফ.এম. ও ১৯৭২ সালে এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে বি.এ. অনার্স (বাংলা) এবং ১৯৭৬ সালে এম.এ. (বাংলা) পরীক্ষায় উত্তীর্ণ হন। ৩২ বছর দু’মাস অধ্যাপনার পেশাগত দায়িত্ব পালন করার পর অবসরে গেছেন বছর কয়েক আগে।
ছেলেবেলা থেকেই পাঠ্যবইয়ের চেয়ে বাইরের প্রকৃতি ও মানুষ তাকে হাতছানি দিয়ে ডাকত। লেখালেখির প্রতি ছিল তার গভীর নেশা। এরই ধারাবাহিকতায় লিখে চলেছেন এখনো। তাঁর প্রকাশিত কতিপয় মূল্যবান গ্রন্থ– ‘চোখের বালি’ (উপন্যাস, ১৯৭৪), ‘বিশ্ব সভ্যতায় ইসলাম কি দিয়েছে’, ‘কালজয়ী মোজেজা আল-কোরআন’, ‘ছোটদের বিশ্ব নবী (স)’, ‘রুশ আগ্রাসন ও আফগান প্রতিরোধ যুদ্ধ’, ‘ইসলামের আলোকে স্বামী-স্ত্রীর অধিকার ও দাম্পত্য জীবন’, ‘আলকুরআনে মানুষের করণীয় ও বর্জনীয়’, ‘শেষ মনজিলের পথে’, ‘আলকুরআনে আলোকিত হযরত মুহাম্মদ (স)’, ‘তাজকিয়াতুন নাফস’, ‘ইসলাম বনাম মৌলবাদ ও সাম্প্রদায়িকতা’, ‘মানবাধিকার ও মহাগ্রন্থ আলকুরআন’, ‘হযরত মুহাম্মদ (স)-এর ভালোবাসা’, ‘টার্নিং ভার্সেস’, ‘দানবের কবর’ ইত্যাদি।
প্রকাশের অপেক্ষায়– ‘বঙ্গ থেকে বাংলা’, ‘মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন ও সুরক্ষা’, ‘বিশ্ব বদলের নতুন মডেল’, ‘পরশ পাথর (৪ খণ্ড)’, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও বিপন্ন মানবতার মুক্তি’।
- Male
- 1

