পবিত্র কুরআন মাজিদ মানবসভ্যতার সকল যুগে সকল মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। পৃথিবীর সমস্যাকুল জীবনসাগরে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে। এসব সমস্যার পূর্ণাঙ্গ সমাধান রয়েছে মহাগ্রন্থ আলকুরআনে। কিন্তু বিশাল এই গ্রন্থ থেকে জীবন জিজ্ঞাসার সব জবাব তাৎক্ষণিক বা অল্প সময়ে খুঁজে বের করা কারো জন্যই সহজসাধ্য নয়। এই বইটি সে কঠিন কাজটিকে সহজ করে দিয়েছে।
পবিত্র কুরআনকে প্রায় সহস্রাধিক প্রশ্ন করা হয়েছে এই বইয়ে। সেসব প্রশ্নের জবাব দিয়েছে কুরআন তার নিজের ভেতর থেকে আয়াতের মাধ্যমে। তাই গ্রন্থটির নামকরণ করা হয়েছে ‘আলকুরআন কথা বলে’। কুরআন মাজিদ সম্পর্কে যারা জানতে চান, বুঝতে চান, প্রবেশ করতে চান এই মহাগ্রন্থের গভীরে, তাদের জন্য এ বইটি বিশেষ সহায়ক বলে আমরা মনে করি।
মহান আল্লাহ আমাদেরকে পবিত্র কুরআন থেকে হেদায়াত গ্রহণের তৌফিক দিন। আমিন।














Reviews
There are no reviews yet.