বিশ্বজিৎ ঘোষ

বিশ্বজিৎ ঘোষ

বিশ্বজিৎ ঘোষ
জন্ম ১৯৫৮ সালে, বরিশালে। ‘বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গ্যচেতনার রূপায়ণ’ বিষয়ে গবেষণার জন্য ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। ২০২২ সালের এপ্রিল মাসে অবসর গ্রহণ।
বিশ্বজিৎ ঘোষ মূলত প্রাবন্ধিক-গবেষক। ইদানীং ছোটগল্প ও কবিতা রচনায় মনোনিবেশ করেছেন। বিশ্বজিৎ ঘোষ রচিত মৌলিক গ্রন্থের সংখ্যা পঁচিশ। এ ছাড়াও তিনি সম্পাদনা করেছেন চল্লিশেরও অধিক গ্রন্থ। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেনÑ দায়িত্ব পালন করেছেন বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল সদস্য এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে।
সাহিত্য-গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত ‘একুশে পদক’-এ ভূষিত হন। এ ছাড়াও তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পদক’ (২০১১), বাংলা একাডেমি প্রদত্ত ‘ডক্টর মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক’ (১৯৯৬), ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘আবদুর রব চৌধুরী স্বর্ণপদক’ (২০০০) ও ‘বিচারপতি ইব্রাহিম স্মারক স্বর্ণপদক’ (২০১৫), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত ‘মহাকবি মধুসূদন জাতীয় পদক’ (২০০৯)-সহ নানা পদক ও সম্মাননায় ভূষিত হন।

  • Male
  • 1