আশরাফ-উদ-দৌলা
কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BUET) এ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, পরবর্তীতে রেড ড্রাগনের জন্মভূমিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন করেছেন। মাইন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞানার্জন তার গভীর অনুরাগ তাই জগৎ জুড়ে শান্তি কিংবা সংঘাতের মৌলিক কার্যকারণে মাইন্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রভাব নিয়ে কাজ করছেন তিনি। ভার্চুয়াল স্পেস এদেশের শিশু-কিশোরদের হৃদয় ও আচরণ গঠনে কেমন প্রভাব ফেলছে, সে বিষয়ে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ PhD প্রোগ্রামের গবেষক। মোটিভেশন, নেতৃত্ব ও আত্মউন্নয়ন বিষয়ে দক্ষতা অর্জনের কৌশল নিয়ে তার লেখা বইগুলো উদীয়মান প্রজন্মের মাঝে ইতোমধ্যেই অত্যন্ত সমাদৃত হয়েছে।
লেখক গভীরভাবে বিশ্বাস করেন যে, ‘Mental Habit বা মানসিক অভ্যাসগুলোই এঁকে দেয় প্রতিটি জীবনের সফলতা ও বিফলতার সীমারেখা আর শৈশবের প্রথম সাতটি বছরই Mental Habit গঠনের শ্রেষ্ঠ অধ্যায়।’ তার মতে, ‘মানবসত্তার চেতনা গঠনে জ্ঞান ও বিশ্বাসের প্রভাব অতি অল্পই, কিন্তু বাল্যকালে গড়ে ওঠা আত্ম-মর্যাদাবোধের মানসিক অভ্যাসগুলোই নির্ধারণ করে ব্যক্তি তার পরিণত বয়সে কেমন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রজন্মের শৈশবে মানুষ যা কিছু স্বপ্ন, কল্পনা ও পর্যবেক্ষণ করতে অভ্যস্ত হয় তেমন মানসিক অভ্যাসের পটভূমিতেই গড়ে ওঠে জাতির জাতিসত্তা।’
- Male
- 1
-
(0)By : আশরাফ-উদ-দৌলা
মাইন্ড ইঞ্জিনিয়ারিং
আইএসবিএন: ৯৭৮-৯৮৪-৩৯৪৯-০৬-৬
প্রকাশকাল: এপ্রিল ২০২৫
পৃষ্ঠা: ২৪০
কভার: হার্ডকভার
490.00৳Original price was: 490.00৳ .368.00৳ Current price is: 368.00৳ .

