মুফতি মুহাম্মদ তাকি উসমানী
মোঃ মুখলেছুর রহমানের জন্ম শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গোবিন্দ নগর গ্রামের ঐতিহ্যবাহী মাস্টার পরিবারে।
১৯৯৮ সালে তিনি কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, আরবী ভাষায় ডিপ্লোমা, হায়ার ডিপ্লোমা এবং জুনিয়র ও সিনিয়র সমরবিজ্ঞান ডিগ্রি লাভ করেন।
সৌদি আরবের মুহাম্মদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি দাওয়া ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে টঙ্গী জামেয়া দ্বীনিয়ার প্রিন্সিপাল ও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৯৮ সালে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করে বিভিন্ন শাখা, প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পাবলিক লাইব্রেরি ও ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন এবং লাইব্রেরি ইনচার্জ ও স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সেন্ট্রাল শারী’আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে এক টার্ম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দুই টার্ম দায়িত্ব পালন করেন।
এছাড়া বিভিন্ন সময়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শারী’আহ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীর গভর্নিং বডি, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ এবং ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
ইসলামী ব্যাংক হাসপাতাল ময়মনসিংহ লিমিটেডের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঝিনাইদহ, ফরিদপুর, নওগাঁ, এবং মাদারীপুরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন (OIC)-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘ইসলামিক সলিডারিটি ফান্ড’-এর বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ইসলামী ব্যাংকিং বিষয়ক ফোকাস গ্রুপের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
- Male
- 1
-
(0)
ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স
490.00৳Original price was: 490.00৳ .294.00৳ Current price is: 294.00৳ .

