ড. মোঃ আহসানুর রহমান
ড. মোঃ আহসানুর রহমান একজন মলিকিউলার বায়োলজিস্ট ও গবেষক। তিনি পঞ্চগড় বি.পি. সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে সেল ও মলিকিউলার বায়োলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
পিএইচডি সম্পন্ন করার পর ক্যান্সার মেটাবলিজমে উচ্চতর গবেষণার জন্য তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (NIH)-এর অধীনস্থ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (NCI)-এ আইআরটিএ পোস্টডক্টরাল ফেলো হিসেবে মনোনীত হন।
বর্তমানে তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিন-এ পোস্টডক্টরাল ফেলো হিসেবে ক্যান্সার ও মেটাবলিক রোগের চিকিৎসায় জিন থেরাপির প্রয়োগ এবং হরমোন রিসেপ্টরের ভূমিকা নিয়ে গবেষণা করছেন। ড. রহমানের গবেষণা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় অবদানের জন্য তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন এবং জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনগুলোতে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন। গবেষণা এবং ভবিষ্যৎ গবেষক তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৬ সালে বিশ্বখ্যাত Endocrine Society-এর নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি FLARE (Future Leaders Advancing Research in Endocrinology)-এর ফেলো হিসেবে নির্বাচিত হন। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে জটিল বৈজ্ঞানিক বিষয়গুলো সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য ভাষায় উপস্থাপন করেন। গবেষণার পাশাপাশি তিনি একজন মেন্টর হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় দিকনির্দেশনা দিয়ে থাকেন।
ব্যক্তিজীবনে ড. রহমান দুই সন্তানের গর্বিত পিতা। অবসরে তিনি বই পড়তে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।
- Male
- 1
-
(0)By : ড. মোঃ আহসানুর রহমান
আধুনিক বিজ্ঞানের যত বিস্ময়
300.00৳Original price was: 300.00৳ .180.00৳ Current price is: 180.00৳ .

