জেবুন নেসা

জেবুন নেসা

এ বইয়ের লেখিকা জেবুন্ নেসা পেশাগত জীবনে চিকিৎসাবিদ্যার সাথে জড়িত না হয়েও তাঁর নিজের ও পরিবারের সদস্যদের কিছু কঠিন অসুখ-বিসুখের জন্য বিভিন্ন সময়ে যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং তা সাফল্যের সাথে মোকাবিলা করতে গিয়ে স্বাস্থ্য সুরক্ষার নিয়মকানুন জেনেছেন, তারই একটি ক্ষুদ্র সারাংশ এ পুস্তিকা। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে ৩০ বছর চাকরির সুবাদে পৃথিবীর অনেক দেশে যাতায়াতের যে সুযোগ পেয়েছিলেন, তা কাজে লাগিয়ে সুস্থতা বিষয়ে জ্ঞান অর্জন ও বাস্তব অভিজ্ঞতার মিশ্রণে কিছু পরামর্শপত্র ছাপিয়ে সাধারণের মধ্যে বিলি করছেন ৩৩ বছর যাবৎ। ২০ বছর আগে তিনি অবসরে গিয়েছিলেন। ইতোমধ্যে এখন থেকে ১৫ বছর আগে সুস্বাস্থ্য বিষয়ে জ্ঞান বিতরণের উদ্দেশ্যে নিয়ে তিনি একটি সমাজকল্যাণমূলক সংগঠনও তৈরি করেছেন যা HEALTHY ENERGETIC ACTIVE LIFE (HEAL) বা ‘সুস্থ সবল কর্মময় জীবন’ নামে পরিচিতি লাভ করেছে। এ সংগঠনটি থেকেই পুস্তিকাটি প্রকাশিত হলো। বইটি পড়ে পাঠক-পাঠিকাগণ এটিকে স্বাস্থ্য সুরক্ষার কাজে লাগাতে পারলেই লেখিকার শ্রম সার্থক হবে।

  • Female
  • 1