ইমরুল কায়েস
পুরো নাম আবু হেনা ইমরুল কায়েস। জন্ম পাবনা জেলার সুজানগরের পারঘোড়াদহ গ্রামে। পিতা বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুর রাজ্জাক মোল্লা এবং মাতা মিসেস হাসিনা বেগম।
প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং রেনমিন ইউনিভার্সিটি অব চায়না থেকে ‘চাইনিজ মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট’ বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে করেছেন ‘প্রফেশনাল সার্টিফিকেট’ কোর্স। ছাত্রজীবনে ছিলেন বিতার্কিক। বিতর্কে হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাধিক পুরস্কার রয়েছে। ছিলেন শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাবের সভাপতি।
২০০৪ সালে ইংরেজি দৈনিক নিউ নেশনে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। বর্তমানে বাংলাভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। কূটনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক সংবাদ কাভারের পাশাপাশি নিয়মিত টকশো উপস্থাপনা করেন। বর্তমানে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব এর নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম ও পাবনা জার্নালিস্ট ফোরাম-পিজেএফ এর স্থায়ী সদস্য।
অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি-এপিও, তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি ও টিআরটি টিভি আয়োজিত ট্রেনিংসহ সাংবাদিকতায় দেশে বিদেশে বিভিন্ন কর্মশালা করেছেন।
নিজের ও অনুবাদ মিলে ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘তারেক রহমান, নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ ১১তম বই। এছাড়া আনলাকি থারটিন অতঃপর প্যারিস (২০১৭), রোহিঙ্গা গণহত্যা: কাঠগড়ায় সু চি (২০১৮), চায়না দর্শন (২০১৯), বিখ্যাতদের অজানা কথা (২০২১), বিলেত ভ্রমণ (২০২৩), গণচীনে ১৭১ দিন (২০২৩) এবং অনুবাদ গ্রন্থ দ্য লজ অফ হিউম্যান নেচার ১ম খণ্ড ও ২য় খণ্ড (২০২০), দ্য রুলস অফ লাইফ (২০২১) ও আইজ অফ দ্য ডার্কনেস (২০২২) প্রকাশিত হয়েছে। লেখালেখির জন্য চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি সম্মাননা (২০১৯) এবং একাধিকবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ লেখক সম্মাননা পেয়েছেন।
জাতিসংঘ জলবায়ু সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন কাভার করতে ইমরুল কায়েস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও পাকিস্তান ভ্রমণ করেছেন।
- Male
- 2
-
(0)By : ইমরুল কায়েস
গণচীনে 171 দিন
300.00৳Original price was: 300.00৳ .225.00৳ Current price is: 225.00৳ .ISBN 978-984-34-7239-7
প্রকাশকাল : বইমেলা ২০২৫
পৃষ্ঠা : ১১২
কভার : হার্ডকভার
-
(0)By : ইমরুল কায়েস
তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার
290.00৳Original price was: 290.00৳ .218.00৳ Current price is: 218.00৳ .ISBN : 978-984-3949-12-7
প্রকাশকাল : একুশে বইমেলা 2026
পৃষ্ঠা : 78
কভার : হার্ডকভার



